কটিয়াদী বাসস্ট্যান্ডে নেই কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা দেখার কেউ নেই
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রাণ কেন্দ্র পৌর সদরের বাসস্ট্যান্ডে কোন পাবলিক টয়লেট নেই। ফলে চরম বিপাকে পরতে হচ্ছে যানবানে চলাচলরত যাত্রীসহ পথচারীদের। ব্যস্ততম এলাকা জুড়ে রয়েছে মার্কেট, কাঁচাবাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
দৈনন্দিন নানা কাজে প্রতিদিন উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ আশে-পাশের উপজেলার লোকজনের সমাগম ঘটে। তাছাড়া কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক সংলগ্ন হওয়ায় যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট কটিয়াদী বাসস্ট্যান্ডটি। ফলে ভীড় লেগেই থাকে সব সময়। বিশেষ করে মহিলাদের ভোগান্তিটা যেন একটু বেশিই হয়। প্রয়োজনের সময় দুশ্চিন্তায় পড়তে হয়।
ঢাকাগামী যাতায়াত পরিবহনের যাত্রী আছমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এখানে পাবলিক টয়লেটের বিষয়টা খুবই জরুরি। গুরুত্বপূর্ণ এরকম স্থানে পাবলিক টয়লেট থাকা উচিত। কারন আসা যাওয়ার পথে আমাদের প্রায়ই সমস্যা হলে, চরম ভোগান্তিতে পরতে হয়। আশেপাশের মার্কেটগুলোর টয়লেটগুলিতে তালা জুলানো থাকে, আবার কিছু মার্কেটের টয়লেট ব্যবস্থাও ভালোনা সেখানেও যাওয়া যায় না। ফলে অনেক সময় কঠিন ঝামেলায় পড়তে হয়। আব্দুল্লাহ নামে কটিয়াদী উপজেলার এক বাসিন্দা বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে আমাদেরকেও আশপাশের ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অনুরোধ করতে হয়।
আচমিতা এলাকার বাসিন্দা আরিফ মিয়া বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে জরুরি ভিত্তিতে পাবলিক টয়লেট স্থাপন করা উচিত। নাগরিকদের জন্য ফ্রি পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে হবে। কারণ, অনেকের টাকা দিয়ে টয়লেট ব্যবহার করার সামর্থ্য থাকে না।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান