ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

৭ ঘন্টা পর দৌলতদিয়া পাটুরিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:১৭

ঘন কুয়াশার কারণে ৭ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টায় ঘন কুয়াশার ঘনত্ব কেটে গেলে উক্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার দিবাগত রাত ১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত আরিচা-কাজিরহাট এবং রবিবার দিবাগত রাত ১২টা ২০মিনিট থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী।

এরআগে ঘনকুয়াশায় ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন,কপোতী,শাহ পরান এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এই ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে কনকনে শীতের মধ্যে মাঝ পদ্মায় নোঙর করে থাকতে বাধ্য হয়।

ফেরি কুমিল্লা,বনলতা,বিএস ডাঃ গোলাম মাওলা, কেরামত আলী এবং হাসনাহেনা এই ৫টি ফেরি পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি বাইগার ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর দৌলতদিয়া ঘাটে নোঙর করে থাকে। অনুরূপ আরিচা ও কাজিরহাট ঘাটেও ফেরিগুলো যানবাহন বোঝাই করে নোঙর করেছিল।

এ সপ্তাহে পর পর দু’দিনই সন্ধ্যার পর পরই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এসময় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায় এবং ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকে বলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেন।ঘণকুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে। উক্ত নৌরুটগুলোতে গতকাল রবিবার ৩ ঘন্টা ঘণকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল বলে অফিস সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম মো.নাসির মাহমুদ চৌধুরী বলেন, ঘণকুয়াশা নৌপথ দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এসময় ফেরি চালানো খুবই ঝুকিপূ্র্ণ পড়ে। তাই দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তে আরিচা-কাজিরহাট রবিবার দিবাগত রাত ১টা থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘনকুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৭ টা থেকে উক্ত নৌরুটগুলোতে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন