ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৩-১২-২০২৪ বিকাল ৫:২

খাগড়াছড়িতে প্রতিযোগিতা করে পাহাড় কাটার মহোৎসব চলছে। প্রশাসনের নীরব ভূমিকায় পাহাড় খেকোরা আরও বেপরোয়া হয়ে দিনে-দুপুরে প্রকাশ্যে পাহাড়ের বুকে যন্ত্র চালাচ্ছে। পাহাড়েরর কাটার পাশাপাশি পাহাড়ে থাকা ছোট কোচিঁকাচাঁ গাছ কেটে লাকরী হিসেবে বিভিন্ন স্থানে বিক্রয়ে মেতে উঠেছে চক্রটি। এতে করে পরিবেশ ব্যাপক আকারে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

পরিদর্শনে দেখা যায়, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় প্রতিনিয়ত চলছে পাহাড় খেকোদের তাণ্ডব। ঝুঁকিপূর্ণ ভাবে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা। নিচে থেকে মাটি কাটার কারণে পাহাড়ের উপরে বসবাসকারী রয়েছে আতঙ্কে। প্রশাসনের নাকের ডগায় এমন পাহাড় কাটা দিনের পর দিন চললেও নির্বিকার প্রশাসন। পাহাড়ের মাটি কাটার কারণে সামনে বর্ষা মৌসুমে আবারও পাহাড় ধসে প্রাণহানীর আশংকা করছে ক্ষতিগ্রস্তরা। তবে পাহাড় কাটার দায়ে অভিযুক্তরা বলছে ভিন্ন কথা।

খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, তারা পাহাড় কাটছেন না। মাটি ড্রেসিং করছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বসতবাড়ি নির্মাণের নামে খাগড়াছড়ি গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, মহালছড়ি, পানছড়িসহ বিভিন্ন এলাকায় চলছে পাহাড় কাটার মহাৎসব। 

পাহাড় কাটার কারণে আতঙ্কিত প্রতিবেশীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, এরা খুবই প্রভাবশালী। প্রশাসনকে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় না। খাগড়াছড়ির পরিবেশ কর্মী বলেন, প্রায় প্রতি বছর খাগড়াছড়িতে পাহাড় ধসে প্রাণহানীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি-ঘর ও সম্পদ। অথচ পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কোন উদ্যোগ নেই বলে তিনি অভিযোগ করেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, কাউকে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয়নি। পাহাড় কাটা থেকে বিরত রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে প্রশাসন। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’