কোটালীপাড়ায় রাতে শীতার্তদের পাশে ইউএনও শাহীনুর আক্তার।
কনকনে তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। কাউকে না জেনে গভীর রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র তাদের গায়ে জড়িয়ে দিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউএনও শাহীনুর আক্তার।
সোমবার দিবাগত রাতে , পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এবার এই উপজেলায় আগাম শীত পড়েছে। গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এতে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। শীত বস্ত্রের অভাবে দারুন কষ্টের মধ্যে দিনপার করতে হচ্ছে তাদের। তাদের শীতের কষ্ট কিছুটা লাঘবে সোমবার ৬০ টি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেন, গত কয়েকদিন থেকে এই এলাকায় তীব্র শীত পড়েছে। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের শীতবস্ত্র ক্রয়ের বরাদ্দ এসেছে। আজ ৬০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সাড়া উপজেলায় আরও অধিক পরিমানে শীত বস্ত্র বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কোটালিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস