ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই এক দোকানের মালামাল


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ১২:৩১

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের আমঘাইল বাজারের ১ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছ বলে জানা যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমঘাইল বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বারহাট্টা ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। পরে তারা চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজনু মিয়ার অভিযোগ, উপজেলা ফায়ার সার্ভিস দেরীতে পৌঁছানোর কারণে তার ক্ষতি বেশি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জনায়, রাত সাড়ে দশটার  দিকে হঠাৎ বাজারের সবচেয়ে বড় দোকান মজনু মিয়ার ভ্যারাইটিজ স্টোরে আগুন লাগে। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর জন্য চেষ্টা করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দোকানে থাকা নগদ দেড় লাখ টাকা সহ অন্যান মূল্যমান জিনিসপত্র পুড়ে যায়।

বারহাট্টা ফায়ার স্টেশনের সেকেন্ড ইন কমান্ড বিপুল কুমার ঘোষ  জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে দেরীতে কেন গেলেন এমন প্রশ্নে তিনি জানান বারহাট্টা বাজারে রাস্তার কাজ চলায় জ্যামে পড়ে গিয়েছিলাম ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে।

T.A.S / T.A.S

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা