শিবগঞ্জে জমি বিরোধে প্রতিপক্ষের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানায় অভিযোগ করায় হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ নিয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে বাইরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৯ ডিসেম্বর সকালে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ আকবর আলী, মিজানুর রহমান, কামরুজ্জামান ও আব্দুস সালামসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে এসে আমাদের ওপর হামলা করেন। এ সময় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম আমাদের উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করে।
পরে আমরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এ ঘটনায় আমার চাচাতো ভাই মনিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশ কোর পদক্ষেপ গ্রহণ করেনি বরং প্রতিপক্ষে দেয়া একটি অভিযোগের প্রেক্ষিতে আমাদের হয়রানি করছে। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক পিয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার সন্ধ্যায় এজাহারের কপি হাতে পেয়েছি। শিগগির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত