জরাজির্ণ পরিত্যক্ত হাসপাতাল পরিদর্শনে পাজেপ চেয়ারম্যান
দূর্গম পাহাড়ের মানুষের চিকিৎসা সেবার নিশ্চিতে প্রতিশ্রুতি
শীঘ্রই তবলছড়ি পুরান বাজারে পরিত্যক্ত জরাজির্ণ হাসপাতালটি এলাকাবাসীর চিকিৎসা সেবা অন্যতম কেন্দ্র হিসেবে আবারো গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এক সময় তবলছড়িতে বসবাসরতদের এক মাত্র ভরসাস্থল সে হাসপাতালটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। যেখানে আড্ডা বসে মাদক সেবীদের। হাসপাতালের প্রয়োজনীয়তার গুরুত্ব দিয়ে সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) পরিদর্শন করেন তিনি।
এ সময় চেয়ারম্যানের সফর সঙ্গী হন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রফেসার আবদুল লতিফ,প্রশান্ত কুমার ত্রিপুরা,এ্যাড. মনজিলা সুলতানাসহ বিভিন্ন দপ্তরসহ স্থানীয়রা এতে অংশ নেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এ সময় ব্যবহার অউপযোগী ভবন পরিদর্শন কালে বিভিন্ন খোঁজ খবর নেন। পরিত্যক্ত হাসপাতালটির ধ্বসে যাওয়া দেয়াল,ব্যবহার অউপযুক্ত ছাদ,ভাঙ্গা দরজা-জানালা থেকে শুরু করে সেকেলে ভবন দেখে আবারো দূর্গম পাহাড়ের মানুষের চিকিৎসা সেবার নিশ্চিতে হাসপাতালটির বিষয়ে কাজ করে সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।
এর আগে তিনি বিভিন্ন স্কুল পরির্দশনসহ বাজার ও পরে খাগড়াছড়ি হর্টিকালসার পার্ক পরির্দশন করে অসমাপ্ত কাজ, দেখে পার্কের বিভিন্ন স্থাপন,দৃষ্টিনন্দন করতে আরো উদ্যােগ নেয়ার কথা জানান।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা