ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে আওয়ামী সিন্ডিকেট পানির দরে হাতিয়ে নিল গীর্জার চাল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ১২:০

রাজশাহীর তানোরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যে চালের নায্যমুল্য বঞ্চিত হয়েছে খ্রিষ্টান ধর্মালম্বী জনগোষ্ঠী।এতে তাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল সিন্ডিকেট চক্রের গডফাদারদের আটক ও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
জানা গেছে, তানোর উপজেলায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ১২৭টি গীর্জা রয়েছে। এদিকে চলতি বছরে ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উদযাপনের জন্য। সরকার অনুদান হিসেবে প্রতিটি গীর্জার অনুকুলে পাঁচশ" কেজি করে মোট ৬৩ দশমিক ৫০০ কেজি চাল বরাদ্দ করেছেন। অন্যদিকে খোলা বাজারে মোটা চাল ৫৫ কেজি হলেও এসব চাল ৩৮ টাকা কেজি দরে হাতিয়ে নিয়েছে আওয়ামী সিন্ডিকেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুনিল কুমার দাস ও কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,ওয়ার্ড যুবলীগ সভাপতি মিজান ও নাজিম মন্ডল। এসময় তাদের লোকজন গীর্জা সভাপতিদের কাছে থেকে চালের ডিওলেটার অনেকটা ছিনিয়ে নেয়। এনিয়ে উপকারভোগীদের  মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সভাপতি সকালের সময়কে বলেন, খাদ্য কর্মকর্তা তাদের কাছেই চাল বিক্রির কথা বলেছেন। তা না হলে আগামিতে চাল বরাদ্দ পেতে সমস্যা হবে। যেকারণে তারা কম দাম জেনেও তাদের কাছে চাল বিক্রি করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সিন্ডিকেটের সঙ্গে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার গোপণ সমঝোতা রয়েছে। কলমা ও কামারগাঁ ইউপির নাম প্রকাশে অনিচ্ছুক গীর্জা কমিটির সদস্যগণ জানান, খাদ্য অফিস থেকে ডিওলেটার নিয়ে বাহির হওয়া মাত্র সিন্ডিকেটের সদস্যরা তা ছিনিয়ে নিয়েছেন। ফলে তারা তাদের কাছে পানির দামে চাল বিক্রি করতে বাধ্য হয়েছেন।এছাড়াও খাদ্য অফিসে ডিও প্রতি ৫০০ টাকা করে দিতে হয়েছে। 
এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) মলিউজ্জামান সজিব এসব অভিযোগ অস্বীকার করে  , ডিও হোল্ডারগণ কোথায় কি ভাবে বা কত দামে চাল বিক্রি করছেন সেটা দেখার দায়িত্ব তাদের নয়। তবে জোরপুর্বক ডিও ছিনিয়ে নেয়ার কোনো সুযোগ নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ