সীতাকুণ্ডে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার ভূঁইয়া রামের বাড়ীর সুধাম চন্দ্র দাস ও সুভাস চন্দ্র দাস গং এর বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ ও জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবার।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে এ অভিযোগ করেন দুর্গা চন্দ্র 'র স্ত্রী শিল্পী রানী দাস। এসময় দুর্গা চন্দ্রের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী শিল্পী রানী দাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম, ইউএনও কার্যালয়ে ভূমিদস্যু সুধাম চন্দ্র দাসের বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে একটি ফৌজদারী মামলা ও লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী প্রবাসে থাকার কারণে ছোট ছোট তিনটি সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত বাড়ীতে একা থাকি। আমাদের দেখাশোনা করার কেউ নেই। এই একা থাকার সুযোগ নিয়ে আমার স্বামীর ভূমিদস্যু ভাগিনা সুধাম চন্দ্র দাস গং আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক গাছ কেটে দখলে নিয়ে দালান ঘর নির্মাণ করছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সবাইকে জানে মেরে ফেলার হুমকি দেন। ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস খুবই খারাপ প্রকৃতির লোক, সে জাল দলিল করে মানুষকে মামলা দিয়ে হয়রানী করে আসছে নিয়মিত। এখন আমরাও সেই ভূমিদস্যু সুধামের দ্বারা আক্রান্ত ও হয়রানী হয়ে আইনের দ্বারস্থ হয়েছি।
এর প্রেক্ষিতে আমরা গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে একটি মিস মামলা (১১৯২/২০২৪) দায়ের করি। এই মামলার আলোকে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা জারি করেন। কিন্তু ভূমিদস্যু সুধাম চন্দ্র দাস গং তার তোক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জবর দখল জায়গায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। যা সম্পূর্ণ বেআইনি। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আদালতের ১৪৫ ধারা যথাযথ প্রয়োগ করে আমাদের বেদখল হওয়া সম্পত্তি দখলমুক্ত হয় সেজন্য নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে আমার প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা স্বামীর পৈত্রিক সম্পত্তি রক্ষায় সহযোগীতা কামনা করছি।
এসময় প্রবাসীর ছেলে দূর্জয়, প্রতিবেশী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা