ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার হলো বৃদ্ধের মরদেহ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ৪:১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের মরদের উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমগঞ্জের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোতালেব (৭৫) একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ্উপজেলার  মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্হানীয় লোকজন। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ  ঘটনাস্হলে গিয়ে লাশের  সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

নিয়তের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর  বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসে নি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।  পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

T.A.S / T.A.S

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন