ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে ২৫ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ৪:৫৩

"কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয় চাই-জনবান্ধব সিভিল সার্ভিস চাই"  এ শ্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও মানববন্ধন করেছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বৈষম্য বিরোধী কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পটুয়াখালীর ২৫ ক্যাডারের কর্মকর্তাগন।

বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন আন্তঃক্যডার বৈষম্য নিরসন পরিষদ পটুয়াখালীর পক্ষে পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার নুরুল আমীন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোদাচ্ছের বিল্লাহ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সেলিনা আক্তার, সড়ক ও জনপদ বিভাগের  নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিক প্রমুখ।

বক্তারা বলেছেন, বৈষম্যহীন সমাজ বিনির্মানের লক্ষ্যে অকুতোভয় ছাত্র- জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার প্রানের রক্ত এবং কোটি মানুষের দীর্ঘশ্বাসের বিনিময়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে গঠিত হয়েছে অন্তরবর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্ঠাসহ উপদেষ্ঠামন্ডলীর সকলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। এ অবস্থায় অন্তবর্তীকালীন সরকারকে বিচলিত বা বিব্রত করতে বিভিন্ন অপকৌশল চলছে। বক্তারা বলেন সকল ক্যাডারের মধ্যকার বৈষম্য দূর করে জনবান্ধব রাষ্ট্রকাঠামো তৈরী করা এখন সময়ের দাবী। এ প্রসঙ্গে বক্তারা বলেন বৈষম্যহীন জনকল্যানমূলক রাষ্ট্র গঠনে প্রত্যেকটি মন্ত্রনালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তার দ্বারা নিয়ন্ত্রন (ক্যডার যার মন্ত্রনালয় তার) করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ক্যাডার কর্মকর্তাগন।  মানববন্ধনে জেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায় বিভিন্ন দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্যাডার কর্মকর্তা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি