অবৈধভাবে ধান মজুত রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে ধান মজুত রাখার অপরাধে হাসান আলী নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় মেসার্স হাসান ট্রেডার্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এ জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র রায়, পীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, খাদ্য পরিদর্শক নাজমুল হুদা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ প্রতিবেদককে বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মেসার্স হাসান ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। গোডাউনে প্রায় ২ হাজার বস্তা ধান অবৈধভাবে মজুদ রাখার অপরাধে খাদ্য দ্রব্য উপ আইন ২০২৩ এর ৩ ধারা (ঘ) বিধান মতে ওই ব্যবস্থায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
T.A.S / T.A.S
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা