ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রেলের নতুন জিএম সুবক্তগীন, নাজমুল এডিজি ও বেলাল সিসিএস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২৪ দুপুর ৩:৫৭

বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলামকে অতিরিক্ত মহাপরিচালক অপারেশন (এডিজি/অপা.) পদে বদলী করা হয়েছে। তাঁর স্থলে নতুন জিএম করা হয়েছে (চ.দা.) দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের পিডি মো. সুবক্তগীনকে। অপর এক আদেশে রেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. বেলাল সরকারকে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিসিএস) পদে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। এই পদে থাকা প্রকৌশলী মো. ফরিদ আহমেদের পদোন্নতি হওয়ায় এর আগেই তাকে সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) পদে পদায়ন করা হয়েছিল। লোকবল সংকটের কারনে তিনি এতদিন অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব উজ্জল কুমার ঘোষ স্বাক্ষরিত পৃথক ২টি আদেশে এসব বদলীর আদেশ করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন জিএম প্রকৌশলী মো.সুবক্তগীন এর আগে সুনামের সাথে একই জোনে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। ফলে নতুন দায়িত্ব পালন করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবার নাজমুল ইসলাম পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন। এছাড়া জিএম এর অভিজ্ঞতা থাকায় অপারেশন কাজে সফল হবেন বলে আশা প্রকাশ করছেন। বেলাল সরকার এর আগে পূর্বাঞ্চলের সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিওএস) দায়িত্ব পালন করেছিলেন।

এমএসএম / এমএসএম

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা