ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিস পতনে শ্রমিকদের ভুমিকা অনন্য দ্বি-বার্ষিক সম্মেলনে শামসুল ইসলাম


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৫:২৭

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম  বাঁশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌরসভা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে বাঁশখালী সরকারি আলাওল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ও সাতকানিয়া -লোহাগড়ার সাবেক সাংসদ আলহাজ্ব মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম এমপি।

দ্বি-বার্ষিক সম্মেলনে বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০২৫-২৬ সেশনের জন্যে মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি,  এডভোকেট জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক  নির্বাচিত করে ৩৫ জন সদস্য বিশিষ্ট কমিটি এবং একই সাথে হাফেজ ছিদ্দিক আহমদকে পৌরসভা সভাপতি ও মো. আবু তৈয়বকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের আলাদা কমিটি  ঘোষণা করা হয়।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম দক্ষিণ উপদেষ্টা, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, মাওলানা নুরুল হোসাইন, পৌরসভা উপদেষ্টা মোঃ আবু তাহের, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, প্রধান উপদেষ্টা বাঁশখালী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল, দক্ষিণ জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপদেষ্টা বাঁশখালী  মাওলানা আরিফ উল্লাহ, মাস্টার আবদুর রহিম ছানুভী।

 মাওলানা শহিদ উল্লাহর অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত এসম্মেলনে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা উপদেষ্টা মাওলানা মহিউদ্দিন, ছাত্র উপদেষ্টা এডভোকেট জি.এম সাইফুল ইসলাম, মো.আইয়ুবুল ইসলাম, দক্ষিণ জেলা নির্বাহী সদস্য আ.ন.ম মহিউদ্দিন, বাঁশখালী শ্রমিক কল্যাণ সাধারণ সম্পাদক এডভোকেট জালল উদ্দিন, নির্বাহী সদস্য অধ্যাপক নেজাম উদ্দিন, এডভোকেট ফরিদুল আলম, মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদী প্রমূখ।

সম্মেলনে আ.ন.ম শামসুল ইসলাম (এমপি) বলেন,ফ্যাসিস হাসিনার আমলে এদেশের শ্রমিকরাও চরম বৈষম্যের শিকার হয়েছে, তাদের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে অনেক শ্রমিক জেল-জুলুমের শিকার হয়েছে, ফ্যাসিস পেটুয়া বাহিনীর গুলিতে নিহত হয়েছে আরও অনেক। ফ্যাসিস হাসিনাকে উৎখাত করতে গত জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে এদেশের  ছাত্র -জনতার আন্দোলনকে সফল করতে দেশ ও বিদেশে অবস্থানরত শ্রমিকরা যে দৃষ্টান্ত দেখিয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। ফ্যাসিস বিরোধী আন্দোলন করতে গিয়ে বিদেশের মাটিতে অনেক শ্রমিক ভাইয়েরা সেখানে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেছে, এমনকি এখনও পর্যন্ত কারাগারে রয়েছে অনেকে। সুতরাং শ্রমিকদের বাদ দিয়ে কোন ধরনের পরিবর্তন অসম্ভব শুধু নয় বরং দেশের অর্থনৈতিক পরিবর্তন করতে হলে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির