ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

"ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা" পটুয়াখালীতে-আলতাফ হোসেন চৌধুরী


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৬:১৯

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতের সংগে বাংলাদেশের কোন খারাপ সম্পর্ক নেই আমাদের খারাপ সম্পর্ক মোদি সরকারের সাথে।

নেহেরুর আমল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রিলঙ্কা, নেপাল, ভুটানের মধ্যে ভাল সম্পর্ক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের মাধ্যমে তা আরো শক্তিশালী করেছিলেন। কিন্তু মোদীর আমলে তার হিন্দুত্ববাদ কায়েমের জন্য সবার সঙ্গেই সম্পর্ক খারাপ হয়েছে। বাংলাদেশে তার সম্পর্ক ছিল শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সম্পর্কের অবনতি হয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালীর শেরেবাংলা সড়কে তার নিজ বাসভবন সুরাইয়া ভিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উন্নত দেশগুলোর স্পেশাল ফোর্সের আদলে আমরা RAB গঠন করেছিলাম।

তারা তাদের কর্মকান্ডে  প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু বিগত সরকার গত ১৫ বছরে RAB কে কিলার বাহিনীতে পরিনত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে RAB কে পূনর্গঠন অথবা এর কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রয়োজনীয়তা দেখছেন তারা। দেশের মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত হবে তাতে একমত পোশন করেন তিনি।

এসময় জেলা বিএনপির সদস্য, মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, অধ্যাপক গোলাম রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা