ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন পবিপ্রবি শিক্ষক


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ২:৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আবু হানিফ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আবু হানিফ মোটরসাইকেল যোগে দুমকী থেকে বরিশাল যাচ্ছিলেন। তিনি দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে হাইওয়ে রাস্তার পাশে গাছ ভর্তি একটি ট্রাকের ওপর আঁচড়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ শোক জানিয়েছেন। শনিবার সকাল ৯টায় পবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে জানাজার পর তাকে তার গ্রামের বাড়ি দশমিনায় নিয়ে যাওয়া হয়।

আবু হানিফ পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক এবং দুমকী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা