ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফ্যাসিস আমলে আলেমরাও কথা বলতে পারেনাই বাঁশখালীতে শাহাজাহান চৌধুরী


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২৪ দুপুর ৩:২৯

 চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের মধ্য বাগমারা ও বরইতলী এলাকায় পৃথক দুটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলা কাথরিয়া মধ্য বাগমারা গাউছিয়া একতা সংঘের উদ্যোগে আলহাজ্ব মাওলানা আহমদ হোসাইন আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ও একইদিনে ওই ইউনিয়নের বরইতলী ইমামে আলা হযরত ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল উদযাপিত হয়েছে। পৃথক এদুটি মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

মধ্য বাগমারা গাউছিয়া একতা সংঘের মাহফিলে প্রধান আলোচক চট্টগ্রাম ছোবহানিয়া আলীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ক্বাজী মঈন উদ্দীন আশরাফী (ম.জি.) এবং বরইতলী ইমামে আলা হযরত (রহঃ) ফাউন্ডেশনের মাহফিলে প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের আল-কাদেরী (ম.জি.)।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেন, বিগত সাতের বছর যাবত এদেশে আলেমরাও মুখখোলে কথা বলতে পারেনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার আত্মত্যাগ, বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীসহ দেশের প্রায় ৪০টির বেশি রাজনৈতিক ও ইসলামীক দলের নেতাকর্মী এবং জনসাধারণের ত্যাগে ৫ আগস্ট গণবিপ্লবে কথিত ফ্যাসিস হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে এদেশের নির্যাতিত মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এতে যুবসমাজেরও প্রশংসনীয় ভুমিকা রয়েছে, অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে বিরত থাকতে হবে, আর যুবসমাজকে ভালোকাজে উদ্ভুদ্ধ করতে এদেশের ধর্মপ্রাণ মানুষ গুলোকে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার রক্তার্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে এদেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদীর উদ্ভব না হয়। এসময় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন শাহাজাহান চৌধুরী।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির