গোপালগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে এক নারীর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিড়পার এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে এক নারীর শরীরে এসিড ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম অহুলা বিশ্বাস (৩৭)। সে উপজেলার দক্ষিণ জলিরপাড় রবি বিশ্বাসের স্ত্রী।
পুলিশের ভাষ্য, লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জেরে দক্ষিণ জলিরপাড় গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস অহুলাকে ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করেন। এসময় তাঁর শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক অহুলাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
T.A.S / T.A.S
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস