ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সকল ইউনিটের মিছিল


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ১১:২৭

সম্প্রতি ঢাকা মহানগর ছাত্রদলের চারটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ইউনিট চারটি হলো- ঢাকা মহানগর উত্তর,দক্ষিণ,পূর্ব ও পশ্চিম।

মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে  মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা মো.রবিন খান সাধারণ সম্পাদক আকরাম আহমেদ কে দায়িত্ব দেওয়া হয়েছে । মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে  আজ বিকেলে মিছিল করেছেন ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত নয়টি থানা ও বিভিন্ন ইউনিটের ছাত্র নেতারা ।

উল্লেখ্য যে, মিরপুর মডেল, কাফরুল, পল্লবী ,রুপনগর ,শাহ আলী, দারুস সালাম, মোহাম্মদপুর,আদাবর ও শেরেবাংলানগর থানা নিয়ে ঢাকা মহানগর পশ্চিম গঠিত । সকল থানা ও সকল ইউনিটের ত্যাগী, পদ প্রত্যাশী ও রাজপথের ছাত্রদলের শক্তিশালী ইউনিট গুলো এই মিছিলের আয়োজন করে ।

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির পৃথক চারটি কমিটি ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, দলের দুর্দিনে রাজপথে থেকেছি, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে তিনি ধন্যবাদ জানান, তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য । ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কেও ধন্যবাদ জানান।

আজকের প্রগ্রাম সম্পর্কে জানতে চাইলে বলেন - ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মী, সহযোগী ,সহযোদ্ধারা দীর্ঘ দিন রাজপথে থেকে কাজ করেছেন ।  বিভিন্ন থানা ও  ইউনিটের  নেতৃত্ব প্রত্যাশী রা ভালোবেসে আজকে যে স্বাগত মিছিল করেছে, আমি ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এর পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি  কৃতজ্ঞতা  ও ধন্যবাদ জানাই ।

সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

T.A.S / T.A.S

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা