গৃহবধূ গুরুতর আহত
কটিয়াদীতে জমি সংক্রান্ত জের, বসত বাড়িতে হামলা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া গ্রামে জমি সংক্রান্ত জেরে বসতবাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কণিকা আক্তার কলি নামে এক গৃহবধূ গুরুতর ও জাহানারা বেগম নামে এক বৃদ্ধ মহিলা আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে আহত গৃহবধূ কণিকা আক্তার কলির স্বামী মিজানুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ছোট ভাই সাদেক হোসেন কাইয়ুমের সাথে জমিজমা নিয়ে ঝামেলা চলছে। এসব ঝামেলা নিষ্পত্তির লক্ষ্যে আজ শনিবার (২৮ডিসেম্বর) বিকালে গ্রাম্য শালিশ/দরবার হওয়ার কথা ছিলো।শালিশ /দরবারের আগেই সাদেক হোসেন কাইয়ুম,তার ছেলে হৃদয় মিয়া,নাসির উদ্দিন নান্নু,রফিকুল ইসলাম,ইমরান, ফয়সাল, মাসুদা আক্তার, শাহেনা আক্তার ওরফে হেনা ও সালমা আক্তারসহ অজ্ঞাত আরো ৪০-৫০জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে (রাম দা,চুরি,চাপাতি,শাবল,টেটা ইত্যাদি) আমার বসত বাড়িতে হামলা করে এবং আমার স্ত্রী,শাশুড়ী ও আমাকে এলোপাতাড়ি মারধর করে।তারা আমার স্ত্রীকে মেরে গুরুতর আহত করেছে।এমতাবস্থায় আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনুনাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার
আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা