শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম
বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হয়নি। অথচ এক শ্রেণীর মালিকপক্ষ বরাবরই তাদের আখের গুছিয়েছে, ফুলে ফেঁপে বড় হয়েছে। শ্রমিকদের অধিকার রক্ষা করতে হলে মানুষের তৈরি করা নীতি নয় বরং ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব। কথাগুলো বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম। তিনি গতকাল শুক্রবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সম্মেলনের প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসানউল্লাহ ভূঁইয়া। আশরাফ হোসাইন মাসুমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফুর রহমান।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউসুফ বিন আবু বকর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম উত্তর জেলার উপদেষ্টা আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর আবু তাহের, সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন শিবলী, এডভোকেট আশরাফুর রহমান প্রমুখ।
সম্মেলনে মেজবাহুল আলম রাসেলকে সভাপতি ও আশরাফ হোসাইন মাসুমকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
T.A.S / T.A.S
নগরকান্দায় নিখোঁজের ছয় ঘণ্টা পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
নেত্রকোণায় আদর্শ সোসাইটি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযানে সুধী সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রাম শাহ আমানত সেতু ট্রাফিক ইন্সপেক্টর তুহিনের ‘চা খরচ’ লাখ টাকা!
টুঙ্গিপাড়ায় মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩৮ কর্মীর হাতে ইউনিফর্ম
(সিআরএ)'র আহ্বায়ক কমিটি ঘোষণা রুবেল আহ্বায়ক সাইফুদ্দিন রমিজ সদস্য সচিব
রাণীনগরে রেলওয়ের দোকানঘরের খাজনা কমানোর দাবিতে মানববন্ধন
পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ
মধুখালীতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মাসুদুর রহমানের পরিচিতি সভা
দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা
হেড়লাইন- মগনামা সোনালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : মির্জা ফখরুল
যশোরে এনআইডি তৈরির কথা বলে এইচএসসি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ–ছাত্রদল নেতা গ্রেপ্তার