বিএনপি নেতৃবৃন্দ জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করেছে, জাসাস এর প্রতিষ্ঠাবার্ষিকীতে দুদু
বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রমাণ করেছেন তার সহকর্মী তার সংগঠনের নেতৃবৃন্দরা,তার দল জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা রক্ষা করছে।
রবিবার ২৯ ডিসেম্বর গেন্ডারিয়া ২৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে গেন্ডারিয়া থানা জাসাস।
দুদু বলেন, বিএনপি গরীব, মধ্যম শ্রেণিসহ, সকল শ্রেণির দল। এই দল কষ্টের সময়ও যেমন মানুষের পাশে থাকে তেমনি আনন্দের সময়ও পাশে থাকে। এই দল ফ্যাসিস্ট স্বৈরাচারি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে জাসাস, যুবদল, ছাত্রদল,মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, কর্মীরা নির্যাতনের, জেল, জুলুম, গুমের শিকার হয়েছে। অসংখ্য মানুষ আহত, নিহত হয়েছে। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রাম শেষ এক মাসে পরিসমাপ্তি হয়েছে। ছাত্র-জনতার যে লড়াই। সেই লড়াইয়ে মানুষ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যারা আহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন।
তিনি বলেন, রাজনীতি মানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের যে আকুল আবেদন। সেই আবেদনটা হচ্ছে গণতন্ত্রের স্বপক্ষের লড়াই,স্বাধীনতা রক্ষার লড়াইয়ে থাকতে হলে লড়াই করতে হবে। কারণ এই লড়াইটা হচ্ছে বিএনপি'র লড়াই।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আজ এখানে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার কথা মনে পড়ছে। এছাড়াও অনেক বন্ধু বান্ধবদের কথা মনে পড়ছে। তারা পরকালে পারি জমিয়েছেন আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। তারপরও আমাদের এই দলটাকে শক্ত করে অতীতের মতো আঁকড়িয়ে ধরে রাখতে হবে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। রণাঙ্গনের যুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সম্পর্কে আপনাদের কাছে বলে লাভ নাই। কারণ আপনারা তার সাথে থেকে স্বৈরাচার এরশাদকে পতন ঘটিয়েছেন। তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশে আসতে দেয়নি। বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ দল। তিনি প্রমাণ করেছেন তার সহকর্মী তার সংগঠনের নেতৃবৃন্দরা,তার দল জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের স্বাধীনতা রক্ষা করছে।
জাসাস নেতৃবৃন্দদের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, জাসাস এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। গরীব মানুষদের এই সাহায্য এটাই শেষ নয়, এটা চলমান থাকবে। কারণ বিএনপি সহ তার অঙ্গ সংগঠনগুলো সব সময় গরীব মানুষের পাশে থেকেছে থাকবে।
গেন্ডারিয়াা থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গেন্ডারিয়া থানা মহিলা দলের সভানেত্রী হাসি, জাসাসের দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাজী, বিএনপির নেতা জাফর, শরিফুল, মকবুল হোসেন, সোহাগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ