ছাত্রদল নেতা সারোয়ারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: সারোয়ার হোসেনের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল-প্রেসক্লাবসহ বিভিন্ন সড়কের ফুটপাতে শুয়ে থাকা সাধারন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় ছাত্রদল নেতা সারোয়ার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময়ই মানব কল্যানের কাজে নিয়োজিত। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদেরকে দেশের যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে সবার আগে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। অতীতেও দেশের বন্যা, প্রচন্ড তাপমাত্রাসহ যেকোন ক্রান্তিকালে বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে ছাত্রদল জীবন বাজি রেখে মানুষের পাশে দাড়িয়েছে।
সহযোগীতার মনোভাব নিয়ে পাশে থাকার প্রত্যয়ে এবারও শীতের আগমনী বার্তায় চালচুলাহীন ফুটপাতে শুয়ে থাকা শীতার্ত মানুষের শীতের কষ্ট কিছুটা হলেও নিবারনের লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: সারোয়ার হোসেন।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহিন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন সরকারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন