ঘোড়াঘাটে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ঘোড়াঘাট থানা পুলিশ
কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপাকে দিনাজপুরের ঘোড়াঘাটের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই শীতার্ত মানুষের জন্য পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা'র পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।
রোববার (৩০ ডিসেম্বর) রাতের আঁধারে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তীব্র শীতে খোলা জায়গায় রাত কাটানো গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে ওসি নাজমুল হক জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।
বিতরণের সময় উপ-পরিদর্শক সাব্বির আলম, উপ-পরিদর্শক আইয়ুব, সহকারী উপ-পরিদর্শক আনোয়ার হোসেন এবং উপ-পরিদর্শক পরিতোষ উপস্থিত ছিলেন।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। ইতিমধ্যে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে কম্বল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা উপজেলার বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিয়েছি।এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ