ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে ভূঁয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পুলিশে দিল জনতা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ১২:১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূঁয়া পুলিশ পরিচয়ে 'বিকাশ' প্রতারক শামীম নামে এক ব্যক্তিকে মাদামবিবিরহাট এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় স্থানীয় জনতা তাকে ঘিরে রাখে পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটককৃত ভূঁয়া পুলিশ পরিচয়দানকারীর নাম শামীম ভুঁইয়া। কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায় তার বাড়ি। দোকানদার ও পুলিশ সুত্রে জানা গেছে, মাদামবিবির হাট বাজারে বিকাশের দোকানে গিয়ে বিকাশের একটি নাম্বারে ১ লাখ ২৫ হাজার টাকা পাঠায়। পরে সে বলে টাকা তার গাড়িতে আছে বলে পালানোর চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে ওই বিকাশ প্রতারক শামীম নামে ও ব্যক্তিকে ধরে রাখে দোকানদার ও জনতা। পরে তাকে ধরে সেই টাকা আবার ফেরত আনা হয়েছে। সে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারা ভাড়া করে আনে। পরে সেই চালককে ছেড়ে দেওয়া হয়।

সে পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। সে অভিনব কায়দায় বিকাশের টাকা প্রতারণার আশ্রয় নিয়ে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। এসময় জনতা মাদাম বিবির হাট বাজারে তাকে ঘিরে রাখে। সেখান থেকে ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। জনগণের দাবি পুলিশ যেন তাকে ছেড়ে না দেয়।সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলার মাদামবিবির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

এসময় খবর পেয়ে ঘটনাস্থলে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ও এসআই আমিনুল ইসলাম উপস্থিত হয়ে ওই ভূঁয়া পুলিশ পরিচয়দানকারীকে আটক করে। পরে তাকে সীতাকুণ্ড মডেল থানার এসআই ওমরা খানের কাছে হস্তান্তর করেছেন ফাঁড়ির পুলিশ। তাকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম।

বিকাশ দোকানদার আবু তালেব জানান, দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা বিকাশ করে একটি নাম্বারে। পরে সেই টাকা তার প্রাইভেট কার থেকে এনর দিবে বলে পালানোর চেষ্টা করলে স্থানীরা মিলে তাকে ধরে পুলিশে দিয়েছি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, মাদামবিবির হাট বাজার এলাকায় শামীম ভুঁইয়া নামে এক প্রতারক বিকাশে ১ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করার পর নগদ টাকা তার প্রাইভেট কার থেকে এনে দিবে বলে পালানোর সময় এক বিকাশ প্রতারককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১