ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় অস্ত্র মহড়ায় ভিপি সম্পত্তি দখলের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ২:১৭

নওগাঁর মান্দায় অস্ত্র মহড়ায় ভিপি সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার হাড়কিশোর মৌজার ভিপি সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে কতিপয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় গত সোমবার (৩০ ডিসেম্বর)  উপজেলার বাদলঘাটা গ্রামের বাহার আলীর ছেলে রেজাউল হকসহ ১৫ জন ভিপি সম্পত্তি ভোগ দখলীয় মালিক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর ২৫ জন ভূমি দস্যুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানাগেছে, উপজেলার কোচরা গ্রামের মৃত আশকর মহুরীর ছেলে এনামুল হকের নেতৃত্বে হাড়কিশোর মৌজার ২৯৭ খতিয়ানের ১২১ নং দাগের ১৮ একর ভিপি সম্পত্তি জবর দখল করে বোরো ধান রোপণ করে সম্পত্তি দখল করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। ভূক্তভোহীরা বলছেন, এনামুল হকের নেতৃত্বে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের ভোগ-দখলীয় ভিপি সম্পত্তি দখল করে নিয়েছেন। এতে আমরা চরম বিপাকে পড়েছি। ভিপি সম্পত্তি ফিরে না পেলে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটবে। এজন্য সম্পত্তি ফিরে পেতে থানাসহ বিভিন্ন দপ্তরে ধরণা দিচ্ছি, কিন্তু কোন কাজ হচ্ছে না। সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

এব্যাপারে অভিযুক্ত এনামুল হকের নিকট ভিপি সম্পত্তি সম্পত্তি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে কোন কিছু জানিনা। বিন্দু মাত্র জমি দখলের সাথে আমার সংশ্লিষ্টতা নেই।একই বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেকের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার স্ত্রী লায়লী বেগম ফোন রিসিভ করে বলেন, এনামুল ও টিপুর লোকজন জমি দখল করছে। আমরা গরিব মানুষ বাবা এর মধ্যে আমরা নেই। এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা শারমিন জাহান লুনার সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করার পর প্রকৃত ডিসিআর ভূক্ত জমি মালিকদের নিকট হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন