ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শতবর্ষী জোড়া গাছ না কেটে বিকল্প সড়ক নির্মাণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও মোঃ আজিজুর রহমান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-১২-২০২৪ রাত ১১:৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বেঁচে গেল শতবর্ষের জোড় বট-পাকুর গাছ। বিকল্প রাস্তা নির্মাণ করে সেখানে পর্যটন কেন্দ্র স্থাপন করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।

মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে শতবর্ষী জোড় বট- পাকুর গাছ রাস্তার ওপরে থাকায় সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনে রাস্তার ওপরে থাকা গাছ দুটি কেটে ফেলার পক্ষে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুকসুদপুরের ইউএনও বিষয়টি জানতে পেরে শতবর্ষী গাছ দুটি ঠিক রেখে গাছের চারপাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। উল্লেখ্য, রাস্তার অবস্থানগত জটিলতার কারণে প্রায় সময় এখানে দুর্ঘটনা লেগেই থাকতো। ফলে অনেকেই গাছটি কেটে ফেলার পক্ষে ছিলেন। এমতাবস্থায়, ঐতিহ্যবাহী ওই গাছ ২টি সংরক্ষণের লক্ষ্যে বিকল্প রাস্তা নির্মাণ, সেই সড়কে প্রতিদিন চলাচলকারী পথযাত্রী এবং জোরা গাছ দেখতে আসা আগতদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা সহ সার্বিক সৌন্দর্য বর্ধন করা হয় এবং ওই স্থানটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। বিকল্প সড়ক নির্মাণ সহ সৌন্দর্য বর্ধনের কাজ শেষে সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান নিজে উপস্থিত থেকে সদ্য নির্মিত এ কাজের উদ্বোধন করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, পশারগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মির, সিনিয়র সাংবাদিক মোঃ ছিরু মিয়া, হাফিজুর রহমান লেবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মোল্লা, কবি ও সাহিত্যিক মাহাফুজ রিপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ