নরসিংদীতে ছাত্রদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি ভাড়াটে খুনী গ্রেপ্তার
নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী।মঙ্গলবার রাত ৯টার দিকে মাধবদী থানার পাঁচদোনার আসমান্দীর চর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
আটক শাহ আলম (৪০) নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে।লেফটেন্যান্ট কর্নেল রশীদ গণমাধ্যমকে বলেন, হুমায়ুনকে হত্যা মামলা আসামি ও ‘ভাড়াটে খুনী’ শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে অতর্কিতে আসমান্দির চর গ্রামের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
এ সময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েকটি গুলিও ছুড়ে শাহ আলম। আতঙ্কিত স্থানীয়রা খবর দিলে সেনাবাহিনীর দুইটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে।উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাসদস্যদের উদ্দেশ্য করে চার থেকে পাঁচটি গুলি ছুঁড়ে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএমের ফাতিহা-১৩ মডেলের পিস্তল, একটি গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯টি গুলির খোসা জব্দ করা হয়।রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তা রশীদ।জানা গেছে, গত ২২ ডিসেম্বর রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামী শাহ আলম। এছাড়াও শাহ আলমের বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা