সীতাকুণ্ড কুমিরা ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের ১১ কমিটি বিলুপ্ত
চট্টগ্রামের সীতাকুণ্ডের ৭ নং কুমিরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ড: মো. কমল কদর ও সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কুমিরা ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো-ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ড: কমল কদর বলেন, কেন্দ্রের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও এলাকায় বিশৃঙ্খলার অভিযোগে এ কমিটিগুলো বিলুপ্ত করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ