ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কম্বল নিয়ে শীতার্তদের পাশে বারহাট্টার ইউএনও


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৩:৫২

নবযোগদানকৃত বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের উদ্যোগে বারহাট্টা উপজেলার সাত ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান সকালের সময়কে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৮৫০ পিস ও দ্বিতীয় ধাপে ৫০০ পিস কম্বল বরাদ্দ পাওয়া যায়। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি হওয়ায় বরাদ্দকৃত কম্বলগুলো বারহাট্টা উপজেলার ৭ ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষদের মাঝে বিতরণ শুরু করেন। বেশ কিছু দিন ধরে তিনি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান রাতের বেলায় রায়পুর ইউনিয়নের ভ্যান চালক, রিক্সা চালক ও বাউসী ইউনিয়ন প্রেম নগর ছালিপুরা এতিমখানা, উপজেলা সদরের গোপালপুর দারুচ্ছুন্নাহ এতিমখানার অসহায় ছাত্রদের মাঝে এবং বারহাট্টা রেলওয়ে স্টেশনের ছিন্ন মূল মানুষ, বারহাট্টার প্রান্তিক জনগোষ্ঠী, চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাহাদুরপুর বাজারসহ বীর মুক্তিযুদ্ধাদের মাঝে প্রায় ৪০০ পিস কম্বল বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত

কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার

ডেঙ্গু রোগীর চাপ ময়মনসিংহ মেডিকেলে, বারান্দায় চলছে চিকিৎসা ৫ মাসে ভর্তি ১,৮৪৭