ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবির কয়রা ম্যানগ্রোভ কমিটির সভাপতি আজিজুল, সম্পাদক ইমাম


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩-১-২০২৫ দুপুর ১২:৫০
কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ ইমাম হোসেন ।
 
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের এই সংগঠনটি গতকাল ২রা জানুয়ারি বিকাল ৪ টায় তাঁদের কমিটি ঘোষণা করে। মেহেবুব হাসান মিথুনের সভাপতিত্বে সাধারণ সভায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডঃ এস, এম, মাহবুবুর রহমান স্যার সহ গঠনতন্ত্রের সকল সদস্যেরা। 
 
নতুন এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আল মাসুদ , যুগ্ম সাধারণ সম্পাদক শামস উল আরেফিন, সাংগঠনিক সম্পাদক জীবন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াকিদ সাবির, অর্থ সম্পাদক সৌমিত্র রায়, দপ্তর সম্পাদক তাকিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান সোহাগ , ছাত্র বিষয়ক সম্পাদক জিএম মাহিন আলম।এবং কার্য-নির্বাহী সদস্যরা হলেন মোঃ ফারুক হোসেন, পিংকি মন্ডল, প্রেরণা রায়, অপূর্ব সরকার, চন্দ্রিকা সানা।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য