ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষনা


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ৪:৩২

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা "আজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি নেই" এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করার পর  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ ৪ঠা জানুয়ারি (শনিবার ) দুপুরে "TWO ZERO" ব্যাচের ফেসবুক পেজে বলা হয়েছে,"খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন একটি রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে। তার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত ঘোষণা করা হলো।"

এর আগে আজ ৪ঠা জানুয়ারি (শনিবার ) সকালে '21 Batch' নামক ফেসবুক পেজ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত  একটি নোট প্যাডে  এ বিবৃতি জারি করা হয়েছে।বিবৃতি বলা হয়েছে," কোটা আন্দোলন শুরুর সময় থেকে বন্যা পরবর্তী সময়ে দেশের প্রয়োজনে সমন্বয়ক বা ছাত্র-প্রতিনিধি সহ অনেকে নিয়োজিত ছিল যা প্রশংসার দাবিদার।  কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার্থে এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অরাজনৈতিক ক্যাম্পাসে সমন্বয়ক বা ছাত্র-প্রতিনিধির কোনো প্রয়োজনীয়তা না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ব্যাক্তিকেন্দ্রিক কোনো পরিচয় কখনো এই ক্যাম্পাসে ছিলো না, থাকবেও না।খুলনা বিশ্ববিদ্যালয়ই আমাদের একমাত্র পরিচয়।"

এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা বলেন  ,"আন্দোলনের পরে শহর জুড়ে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা কমানোর জন্য ১০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছিলো।বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর এবং জেলা ভিত্তিক কমিটির প্রক্রিয়া চলমান থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্যানেল বিলুপ্ত করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য