ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ছাত্রদল নেতা সারোয়ারের উদ্যোগে রাজধানীতে বৃক্ষরোপণ


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৪-১-২০২৫ রাত ৮:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো: সারোয়ার হোসেনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন সড়কে এবং মাঠে বৃক্ষরোপণ করা হয়। 

বৃক্ষ রোপণ সম্পর্কে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন দীর্ঘদিনের নজীরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন বাস্তবায়নে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে মেধা, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

এই প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় নিরলস ভূমিকা পালন করছে ছাত্রদল। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় এবং বলিষ্ঠ নেতৃত্বে একটি স্বনির্ভর, আধুনিক ও উৎপাদনশীল বাংলাদেশ গড়তে সারাদেশের শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে মেধা, মনন ও মেধাবীদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। 

বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহিম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার