এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি
শুধু গরমে স্বস্তি পেতে নয় বর্ষায় ঘরের আর্দ্রতা ঠিক রাখতে এসি ব্যবহার করেন সবাই। শীত প্রায় দোর গোড়ায়। শীত পড়ার সঙ্গে সঙ্গে এসি সবারই বন্ধ থাকে। তবে আপনি চাইলে শীতে এসিটিকে রুম হিটার হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকে ঠান্ডা রুখতে কিনে থাকেন রুম হিটার। তবে সঠিক পদ্ধতি জানলে এসিকেই বানিয়ে ফেলা যেতে পারে রুম হিটার। কেবল গরমেই নয়, ঠান্ডাতেও দিব্যি কাজে লাগানো যেতে পারে এসিকে। কীভাবে এসিকে বদলে ফেলা যাবে রুম হিটারকে? এসিকে কাজে লাগিয়ে দিব্যি বাড়িয়ে ফেলতে পারবেন ঘরের ভেতরের তাপমাত্রা। জেনে নিন পদ্ধতি।
বেশ কয়েকটি এয়ার কন্ডিশানার রয়েছে যা ঘর শীতল করার পাশাপাশি ঘর গরমও করতে পারে। তবে এগুলোকে সঠিকভাবে চালাতে জানতে হবে। এই প্রযুক্তি বিপরীত চক্রের উপর ভিত্তি করে। যখন আমরা এয়ার কন্ডিশনারকে কুলিং মোডে সেট করি, তখন এটি ঘরের তাপ শোষণ করে এবং ভেতরে ঠান্ডা বাতাস ছেড়ে দেয়। যখন আমরা এটিকে হিটিং মোডে সেট করি, তখন এই প্রক্রিয়াটি বিপরীত হয়ে যায়। এটি ঘর থেকে বাতাস শুষে নেয়, এতে তাপ যোগ করে এবং তারপরে ঘরে গরম বাতাস ছেড়ে দেয়। রিমোট থেকে হট মোড চালু করতে হবে। এরপর তা থেকে গরম বাতাস বের হতে শুরু করবে। তবে সাধারণ এসির তুলনায় এই এসি কিছুটা ব্যয়বহুল।
Aminur / Aminur
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের