কটিয়াদীতে ওসিকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলামকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠেছে ঢাকায় কর্মরত আলভিস ইসলাম উজ্জ্বল নামে এক সংবাদকর্মীর বিরুদ্ধে। ওসি তরিকুল ইসলাম জানান, গত ১সপ্তাহ যাবত আলভিস ইসলাম উজ্জ্বল আমাকে হোয়াটসঅ্যাপ বার্তায় এবং ফোন কলের মাধ্যমে বলতেছে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া এলাকায় সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম জুয়ার আসর বসাইছে।পরে তার তথ্য মতে আমরা সঙ্গীয় ফোর্স ও বেশ কয়েকজন সংবাদকর্মীসহ প্রায় ১সপ্তাহ ধরে অভিযান পরিচালনা করছি কিন্তু তার দেওয়া তথ্য ও ঠিকানা অনুযায়ী কোনো কিছুই পাওয়া যায়নি।বরং সরকারী সম্পদ ও সময়ের অপচয় হলো।সকলের কাছে অনুরোধ থাকবে এধরণের ভিত্তিহীন তথ্য দিয়ে সরকারি সম্পদ ও সময় নষ্ট করবেন না।
এ বিষয়ে মুমুরদিয়া এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান,মুমুরদিয়া এলাকায় কোনো ধরণের জুয়া খেলা হয় না।তারা আরো বলেন, এলাকার মান ক্ষুণ্ণ করার জন্য হয়তো কেউ এরকম ভিত্তিহীন তথ্য থানায় দিয়েছে।
সংবাকর্মী পরিচয়দানকারী আলভিস ইসলাম উজ্জ্বলের ব্যবহৃত ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপ একাউন্ট দেখা যায় সে জাতীয় ক্রাইম সোসাইটি নামক একটি সংবাদ সংস্থায় কাজ করেন।অথচ সেই পরিচয়পত্রের মেয়াদ নাই।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি