বারহাট্টায় আগুনে পুড়ল কৃষকের ১০ গরু
নেত্রকোনার বারহাট্টায় গোয়াল ঘরে আগুন লেগে একই পরিবারের ১০টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
উপজেলা সদর ইউনিয়নের বড়ী গ্রামে (৪ জানুয়ারি) শনিবার গভীর রাতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের দুই ভাইয়ের ১০ টি গরুর মধ্যে ৪ টি গরু রাতেই মারা গেছে। দগ্ধ হওয়া বাকী গরুগুলোর অবস্থাও আশঙ্কাজনক।
ভুক্তভোগী দুই কৃষক বড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল মিয়া ও শাহীন মিয়া।খোঁজ নিয়ে জানা যায়, যৌথ পরিবার হওয়ায় দুই ভাই মিলেমিশে এক গোয়ালেই দীর্ঘদিন ধরে গরুগুলো লালন-পালন করে আসছিলেন। কিন্তু গতরাতে তাদের গোয়াল ঘরে হঠাৎ আগুন লেগে তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। এমন ক্ষতিতে তাদের বাড়িতে চলছে শোকের মাতন। মধ্যে রাতে আগুন লাগায় দেরিতে খোঁজ পাওয়ার কারণে এলাকার মানুষ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বড়ী গ্রামের বাসিন্দা এস এম সায়েম কাদের পরাগ বলেন, আগুন লাগার খবর শুনে আমারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এরপরও আমরা এলাকাবাসী সবাই চেষ্টা করে ভোর বেলায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। তাদের গোয়ালে থাকা ১০ টি গরুর মধ্যে ৪ টি গরু রাতেই মারা গেছে। বাকী গরু গুলোর অবস্থাও আশঙ্কাজনক।
বারহাট্টা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ সহকারী ডাঃ মোশারফ হোসেন বলেন, জীবিত ৬ টি গরুর মধ্যে ৫ টির অবস্থাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এরপরও আমরা চিকিৎসার কোন ঘাটতি রাখবো না।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান বলেন, আগুন লাগার ঘটনাটি শুনেছি। কিছুক্ষণের পরই আমি ঘটনাস্থল পরিদর্শনে যাবো। শুনেছি দুই কৃষকের ১০ টি গরু পুড়ে গেছে। বিষয়টি দেখে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার