ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ৩:৩৯

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘জেমিনি’-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বিশ্বজুড়ে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটিতে। চলতি বছরের মার্চ পর্যন্ত হালনাগাদ এই পরিসংখ্যান উঠে এসেছে যুক্তরাষ্ট্রে গুগলের অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে।

টেকক্রাঞ্চ জানিয়েছে, মাত্র পাঁচ মাসে জেমিনির ব্যবহারকারীর সংখ্যা তিন গুণ বেড়েছে। গত বছরের অক্টোবরেও যেখানে দৈনিক ব্যবহারকারী ছিল ৯০ লাখ, সেখানে এখন মাসিক ৩৫ কোটিতে পৌঁছে গেছে।

তবে এখনো এই চ্যাটবট ওপেনএআই-এর চ্যাটজিপিটি বা মাইক্রোসফটের কোপাইলটের জনপ্রিয়তাকে স্পর্শ করতে পারেনি। মার্চ মাসে চ্যাটজিপিটির মাসিক ব্যবহারকারী ছিল প্রায় ৬০ কোটি। আর মেটার এআই টুলগুলোর ব্যবহারকারী ছিল প্রায় ৫০ কোটি, জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ।

বিশেষজ্ঞরা বলছেন, জেমিনির দ্রুত বিস্তার গুগলের প্রযুক্তি সক্ষমতার প্রমাণ দিলেও, এটি তাদের বিরুদ্ধে চলমান একচেটিয়া আধিপত্যের মামলায় নতুন মাত্রা যোগ করতে পারে।

গত এক বছরে গুগল জেমিনিকে সহজলভ্য করতে স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোমের মতো প্ল্যাটফর্মে সরাসরি সংযুক্ত করেছে। এর ফলে কোটি কোটি নতুন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে জেমিনি।

বর্তমানে জেমিনি ওপেনএআই-এর চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট এবং মেটার এআই সেবা ‘থ্রেডস’-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় রয়েছে। বিশ্বব্যাপী এআই পরিষেবার ব্যবহার ও গ্রহণযোগ্যতা যেভাবে বাড়ছে, তাতে করে আগামী দিনে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন