ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় লালমোহনে দোয়া মাহফিল


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৭:২৩

ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় লালমোহনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর মারকাজুল উলুম হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি শাওন।

দোয়া মােনাজাতে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়াতুল ইসলাম মিন্টু, লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহেরসহ মারকাজুল উলুম হাজী নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবীদ তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে পড়লে গতকাল শুক্রবার (৩ আগস্ট) চিকিৎসার জন্য তাকে ভারতের রাজধানী দিল্লি নেয়া হয়। বর্তমানে ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

জামান / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত