মান্দায় সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনার দাবীতে প্রতিবাদ সমাবেশ
নওগাঁর মান্দায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপের বৈষম্য ভিত্তিক অপারেটর নিয়োগের তালিকা বাতিল চেয়ে শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
সোমবার বেলা ১১ টার সময় বিএমডিএর অফিস চত্ত্বরে সামনে মান্দা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী এস.এম.মিজানুর রহমান তার ক্ষমতার দাপট দেখিয়ে বৈষম্যভিত্তিক অপারেটর নিয়োগ করেছেন।যার ফলোশ্রুতিতে তিনি এখন অফিস ছেড়ে পালিয়ে আসেন। বৈষম্য ভিত্তিক অপারেটর নিয়োগ বাতিল করে কৃষক সমবায় সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনার দাবী জানিয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দরা।
বক্তরা আরো বলেন, কৃষকের সেচ সুবিধার্থে সকল বৈষম্যভিত্তিক অপারেটর বাতিল করতে হবে।একই সাথে কৃষক সমবায় সমিতির মাধ্যমে সকল গভীর নলকুপ পরিচালনার সুযোগ সৃষ্টি করার জোর দাবী জানিয়েছেন ।
এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, আব্দুল মালেক,আব্দুল হান্নান ও আব্দুর রহমানসহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২