কুতুবদিয়ায় ধান কাটাকে কেন্দ্র করে আ'লীগ ও জামায়াত নেতার জমি নিয়ে বিরোধ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ইউনিয়নে জমি ও পাকা ধান কাটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জামায়াত নেতার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কৃষক ও আওয়ামী লীগ নেতা নুরুল কবির অভিযোগ করেছেন, জামায়াত নেতা মৌলভী মনির উল্লাহর নেতৃত্বে দুর্বৃত্তরা তার জমির ৪০ শতক ধান কেটে নিয়ে গেছে।
নুরুল কবির জানান, তার পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে চাষ করা পাকা ধান গত ৪ জানুয়ারি ভোরে সন্ত্রাসী কায়দায় কেটে নেওয়া হয়। বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এবং তার স্ত্রী খদিজা বেগমকে মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তারা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তিনি বলেন, "জমির মালিকানা আদালত এবং স্থানীয় সালিশে প্রমাণিত হওয়া সত্ত্বেও মৌলভী মনির উল্লাহ বারবার বিরোধ তৈরি করছেন। আমি সঠিক বিচার চাই।"
মৌলভী মনির উল্লাহ দাবি করেন, উক্ত জমি তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি। তিনি অভিযোগ করেন, ২০১৭ সালে নুরুল কবির প্রভাব খাটিয়ে জমি দখল করে নেন এবং তার পাকা ধান কেটে নিয়ে যান। তিনি আরও বলেন, "আমি আইনানুগ অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি, তবে উল্টো মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছি।"
ইউপি সদস্য আকতার হোসেন জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তিনি বলেন, "বিরোধের সমাধানে শালিশ ডাকলেও কোনো পক্ষই সমঝোতায় আসতে চায়নি। উভয়েই নিজেদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।"
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। উভয় পক্ষের দাবি ও পাল্টা দাবির তদন্ত চলছে। তিনি বলেন, "সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং রাজনৈতিক মতপার্থক্য পরিস্থিতিকে আরও জটিল করছে।"
এলাকাবাসী জানিয়েছেন, জমি নিয়ে বিরোধ ছাড়াও উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বিদ্যমান। নুরুল কবির স্থানীয় আওয়ামী লীগের নেতা, আর মনির উল্লাহ জামায়াতের উলামা শাখার স্থানীয় আমির।
উপজেলায় এই ঘটনার প্রভাব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২