কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সকালে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেক ইউনিয়নের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র ও কম্বল সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস