ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কটিয়াদীতে কৃষকের বসতবাড়ি জবরদখলের অভিযোগ


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ৮-১-২০২৫ বিকাল ৫:৯

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্ব গণেরগাঁও গ্রামের কৃষক মুকুল মিয়ার পৈত্রিক বসতবাড়ি একই গ্রামের মৃত সিরাজ হাবীসাবের ছেলে ফজলুর রহমান ও তার দুই ছেলে জিয়াউর রহমান ও আব্দুল হামিদের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ ওঠেছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,মুকুল মিয়ার পৈত্রিক বসতবাড়ি ফজলুর রহমান গংরা জবরদখল করে ঘর-বাড়ী নির্মাণ করছে।এ বিষয়ে কৃষক মুকুল মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত সিরাজ হাবীসাবের ছেলে ফজলুর রহমান ও তার দুই ছেলে জিয়াউর রহমান ও আব্দুল হামিদকে আসামী করে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে মুকুল মিয়া বলেন, ফজলুর রহমান গংরা অত্যান্ত খারাপ প্রকৃতির লোক।তারা এলাকার চিহ্নিত ভূমি দস্যু। আমার পৈত্রিক বসতবাড়ি জবরদখল করে তারা ঘর-বাড়ী নির্মাণ করছে।আমি অতি অসহায় তাই তাদেরকে বাঁধা দিলে তারা আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।

এমতাবস্থায় আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি

উলিপুরে দুই বছর বিদ্যালয়ে না এসেই বেতন তুলছেন ছাত্রলীগ নেতা

প্লাস্টিক দূষণ রোধে কুয়াকাটা পৌরসভার উদ্যোগ

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, সাবেক এমপি সাজ্জাদুলসহ ১২১ জন আসামি

হাটহাজারীতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার দুই জুয়ারি

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কালাইয়ে সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির ‎

নবীনগরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলা

বাড়িঘরে হামলা-আগুনের পর সাবেক এমপি ও আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা