ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর ভাতের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৯-১-২০২৫ বিকাল ৫:২৩

কুতুবদিয়ার মেডিকেল গেইট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভাতের হোটেল পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি হোটেলকে সতর্কতার পাশাপাশি আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন ও পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, হোটেলগুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করছিল। স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে প্রথমবার সতর্কতা হিসেবে তাদের আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সঠিক নিয়ম মেনে হোটেল পরিচালনা করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে আরও কঠোর নজরদারির দাবি করেছেন।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক