ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা ছিল বিগত সরকারের অন্যতম হাতিয়ার: খোরশেদ


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ৯-১-২০২৫ বিকাল ৫:২৯

স্বেরাচারী সরকারের শাসনামলে গুম, খুন, হত্যা, হামলা, মামলা আর নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মী। দেশব্যাপী বিরোধী মতাদর্শকে দমনের জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা ছিল বিগত সরকারের অন্যতম হাতিয়ার। রাষ্ট্রের আইনশৃংখলা বাহিনীকে ন্যাক্কারজনকভাবে লেলিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এভাবেই বিগত সরকারের শাসনামলের বিভীষিকাময় পরিস্থিতির কথা বলছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঢাকা জেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম।

প্রায় একশো'রও বেশি মামলার আসামী হলেও রাজপথে লড়াকু সৈনিকের ভূমিকায় ছিলেন সাভারের এই ত্যাগী নেতা। বিগত সরকারের দীর্ঘ শাসনামলে শত প্রতিকূলতার মাঝেও দলীয় নেতা- কর্মীদের নিয়মিত খোঁজ রাখতেন ঢাকা জেলা বিএনপির সাবেক এই যুগ্ম সম্পাদক। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের আন্দোলনে একের পর এক হামলা, মামলায় পারিবারিক এবং আর্থিকভাবে অবর্ননীয় ক্ষতির শিকার হয়েও জাতীয়তাবাদী শক্তির প্রেরণায় পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। স্ত্রী, সন্তান কিংবা স্বজন কেউই বাদ যায়নি ফ্যাসিস্ট হাসিনার নির্মম অত্যাচার থেকে। স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ায় দীর্ঘ ষোলটা বছর স্বাভাবিক জীবন যাপনের স্বপ্নটা ছিল অনেকটা দু:স্বপ্নের মতো- এমনটাই বলছিলেন সাভারের ত্যাগী এই রাজনেতিক নেতা। 

দলীয় নেতা-কর্মীদের ভূমিকা প্রসঙ্গে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মী ২০০৯ সাল থেকে হাসিনার পতন অবধি রাজপথে যেমন সোচ্চার ছিলেন তেমনি হাজার হাজার নেতা-কর্মী জীবন উতসর্গ করেছিলেন স্বৈরাচারমুক্ত দেশ গঠনের চেতনায়। সুখী, সমৃদ্ধ একটি স্থিতিশীল  বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সাধারন মানুষের পাশে থেকে জীবনের বাকীটা সময় কাটিয়ে দিতে চান শহীদ জিয়ার আদর্শের সৈনিক মো: খোরশেদ আলম। সাধারন মানুষের মনের মনিকোঠায় স্থান করে নেয়া এই মানুষটিকেই আগামীতে সাভার পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় এলাকাবাসী। শাসক নয় সেবক হিসেবে পাশে থেকে দীর্ঘ সময় উন্নয়ন বন্চিত সাভার পৌর এলাকাবাসীর চাওয়া-পাওয়াকে বাস্তবে রুপ দিতে সামান্যতম কার্পণ্য করতে চান না এলাকাবাসীর আশার প্রতীক বিএনপি নেতা মো: খোরশেদ আলম।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার