পটুয়াখালীতে চেয়ারম্যান অপহরণের প্রতিবাদের দাবীতে মানববন্ধন
পটয়াখালী সদর উপজেলাধীন ১৪ নং মৌকরন ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরন করে মুক্তিপন এবং তাকে হত্যার চেষ্টায় বর্বরোচিত নির্যাতন ঘটনার মূল হোতাসহ জড়িতদেরকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকার শত শত নারী- পুরুষের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ( ৯ জানুয়ারী) সকাল ১০ টায় মৌকরন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সড়কে মৌকরন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (হক সিকদার) এর সভাপতিত্বে ও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সুলতান মাস্টারের সঞ্চালনায় দুইঘন্টা ব্যাপী মানববন্ধবন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভিকটিম মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমের স্বজন কলেজ শিক্ষক কাজী ইসরাত হোসেন বাদল ও কাজী দেলোয়ার হোসেন দিলিপ। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাবেক সেনা সদস্য মো. খবির উদ্দিন জোমাদ্দার, ইউপি সদস্য ইসমত আারা বেগম, সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ, ইউপি সদস্য কাজী ইমরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, সাবেক ইউপি সদস্য সোহাগ হাওলাদার, সাবেক ইউপি সদস্য বশির উদ্দিন মোল্লা, ব্যবসায়ী শাহীন মুন্সি, আবুল হোসেন হাওলাদার, অ্যাডভোকেট ফরিদ আহমেদ আবির আকন, কামরুল ইসলাম মাসুদ, মাওলানা মামুন আকন, বিএনপি নেতা মো. ফারুক প্রমুখ।
বক্তারা পুলিশ প্রশাসনসহ অর্ন্তবর্তী সরকারের কাছে, মৌকরন ইউনিয়নের উন্নয়নের রূপকার ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরন করে অমানবিক নির্যাতন করে হত্যা চেষ্টার ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে সহ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। বিক্ষোভ সমাবেশে একই দাবীতে শুক্রবার শ্রীরামপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচী ঘোষনা করা হয়।
প্রকাশ, উক্ত ইউপ চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম ৩১ ডিসেম্বর রাত ১১ টায় গ্রীন লাইন পরিবহনে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে কেরানীগঞ্জ এলাকায় ১৫/২০ জন লোক ডিবি পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক টানা হেচরা করে তুলে নিয়ে বাবুবাজার এলাকায় নির্মানাধীন একটি ভবনে নিয়ে নির্মমভাবে মারধর করে হাত- পা বেঁধে রেখে এক কোটি টাকা মুক্তিপণ দাবী করে। এঘটনার এক পর্যায় চেয়ারম্যানের ছোট ভাইসহ স্বজনরা পুলিশ কর্মকর্তাদেরকে অবহিত করে। পুলিশ প্রযুক্তির মাধ্যমে ২ জানুয়ারী দুপুর ১২ টায় উল্লেখিত বাবুবাজার নির্মানাধীন ভবন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে ইউপি প্যানেল চেয়ারম্যান সুলতান হাওলাদার জানান। চেয়ারম্যানের সহধর্মীনি ফারহানা খানম রিতা বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে ইউপি সদস্য ইসমত আরা বেগম নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত