ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে আশুলিয়ায় অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক হালুয়া ও মলম তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দুটি বই জব্দ করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার মো. আব্দুর রাজ্জাক (৪২), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৪৪), মো. শাহাদাত (৪৯), গাজীপুরের মো. দেলোয়ার হোসেন (৪০) ও হবিগঞ্জের চুনারোঘাটের মো. কাউছার মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি ও ক্যানভাসিং করার ২টি বই জব্দ করা হয়।
ডিবি পুলিশ কর্মকর্তা মো. জালাল উদ্দীন জানান, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করেন অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিঃস্ব হয়েছেন। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়ান্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করিয়ে ও চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়ে যাওয়ার মতো অপরাধ করে আসছিলো। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে আরো কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ