তারুণ্যের উৎসব উপলক্ষে বারহাট্টায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্যে নেত্রকোনার বারহাট্টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানের নির্দেশনায় ও সরাসরি অংশগ্রহণে এবং তরুণদের সহযোগিতায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের অংশ হিসাবে উপজেলা পরিষদের সম্মুখ থেকে উপজেলার বিভিন্ন অলি গলিতে দীর্ঘ দিনের জমাকৃত ময়লা আবর্জনার স্তুপ ও পুকুরের পানিতে ভাসমান কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশন লিডার বিপুল কুমার ঘোষ, প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন খান, সাহতা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুল ইসলাম নুরুজ্জামান, বিএনপি নেতা সোহেল, রঞ্জু, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সায়মুন আরেফিন অঙ্গন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ: চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ইউকের কমিটি ঘোষণা