ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাংবাদিকের মায়ের মৃত্যুতে তানোরে দোয়া মাহফিল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ১:৫৯

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেনের প্রয়াত বাবা ও মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮ টায় তানোর বাজারস্থ উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সভাপতি ও অর্কিড স্কুল এন্ড কলেজের অন্যতম পরিচালক মিজানুর রহমানের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন- তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান,. তানোর সাংবাদিক ক্লাব পরিবার(টি.এস.সি) সংগ্রামী সভাপতি এবং পারভেজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সোহানুল হক পারভেজ, উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক ও যুবদল নেতা নূর হাসান মাহমুদ রাজা, পৌর ছাত্রদল সভাপতি শাহীন সরকার রনজু, বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, অর্থ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রচার সম্পাদক আলিফ হোসেন, কার্যনিবাহী সদস্য এইচএম ফারুক সদস্য, নয়ন কুমার দাস, আশরাফুল ইসলাম, মালিক সামশুল ইসলাম, যুবনেতা রতন, মোস্তফা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মফিজ উদ্দিন সরকার। পরিশেষে সাংবাদিক সারোয়ার হোসেনের প্রয়াত বাবা মা এবং সাংবাদিক মনিরুজ্জামান মনি’র অসুস্থ বাবা সহ তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ