কুয়েতে বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিন দিনের সফরে বুধবার ভোরে কুয়েতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি।
প্রথম দিনে তিনি কুয়েতের ওজারাতুল আওয়াকাফের সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া তিনি দেশটিতে বিভিন্ন ধর্মীয় এবং মানবকল্যাণ সংস্থার উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দেশটির জাতীয় টিভিতে সাক্ষাৎকার দেন।
বুধবার সন্ধ্যায় জামুড়িয়া আল্ ইসলাহ সোসেল রি ফার্ম সোসাইটি কুয়েতের আমন্ত্রণে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সে সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকার দ্বারা নিপীড়নের চিত্র এবং বর্তমানে বাংলাদেশের অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণি তুলে ধরেন।
এছাড়াও তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের ইসলামী ব্যাংকসহ অসংখ্য ব্যাংককে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের প্রতি কুয়েতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে দেশ গঠনে কুয়েত বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামুড়িয়া আল্ ইসলাহ প্রধান ডক্টর খালেদ আল্ মাযকুর, ডক্টর সোলাইমান আব্দুল্লাহ আল্ আতিকি, ডক্টর আজিল জাসেম আন্ নাসমি, মসজিদ মিশনের সেক্রেটারি ডক্টর খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম, মাওলানা মুশতাকুর রহমান, অনির্বাণ শিল্পীগোষ্টি কুয়েতের সভাপতি শামসুদ্দোহা, আবুল কাশেম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনসহ বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের নেতৃবৃন্দ, ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন