কাজী নাজিমুদ্দিন ফারুকীর মৃত্যুতে বাঁশখালী পুকুরিয়া জামায়াতের শোক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের কৃতিসন্তান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কাজী হারুনুর রশীদের শ্রদ্ধেয় পিতা, সাবেক মুহাদ্দিস ও চট্টগ্রাম কে.সি.দে রোডস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মাওলানা কাজী নাজমুদ্দীন ফারুকী (৮৬) ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ৯ টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চট্টগ্রামের নাজিরহাটস্থ - জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শুক্রবার বিকাল ৪টায় বাদে আছর বাঁশখালীর ১ নং পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে কাজী বাড়ী পারিবারিক কবরস্থানে তাঁর কফিন দাফন সম্পন্ন করা হয়।
মাওলানা কাজী নাজিমুদ্দীন ফারুকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়ন শাখা।
পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা জাহেদুল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঁশখালী উপজেলার সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ফৌজুল আজীম, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক, অফিস ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ডাঃ মুহাম্মদ আফনান চৌধুরী, ৪নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক কাজী কফিল উদ্দিন, ব্যাংকার কাজী মহসিনসহ ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দরা মরহুম মাওলানা কাজী নাজমুদ্দিনের পরিবারে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জ্ঞাপন করেন। এসময় মরহুম কাজী নাজিমুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন জামায়াতের নেতারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি